ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

নাচলেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা, ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। গত এক বছরেরও বেশি সময় ধরে সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা দিন রাত সেবা দিয়ে যাচ্ছেন। করোনা বেড়ে যাওয়ায় এই কষ্ট তাদের বেড়েই চলেছে। এমন অবস্থায় নিজেদের মনোবল ধরে রাখতে এবার ভিন্ন পন্থা বেছে নিলেন তারা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন চিকিৎসক এবার নাচলেন। নাচের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই নাচের ভিডিও সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন তার ফেসবুকে পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন – ‘কোভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন্য সার্জনদের নাচ।’

ভিডিওতে দেখা যায়- হাসপাতালের ড্রেস পরে ‘নয়া দামান’ গানের সঙ্গে নাচছেন এক চিকিৎসক। এরপর আরও দুজন চিকিৎসক এসে তার সঙ্গে যুক্ত হন।

‘নয়া দামান’ গানটির রচয়িতা হাছন রাজা। অনেকে গানটি কণ্ঠে তুলেছেন। তবে কিছুদিন আগে এই গানে কণ্ঠ দেন তসিবা ও মুজা। এ জুটির গাওয়া গানের সঙ্গে পারফর্ম করলেন ডা. শাশ্বত চন্দন, ডা. কৃপা বিশ্বাস, ডা. আনিকা হোসাইন খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

নাচলেন ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা, ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:৫২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১