ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইরিশদের শূন্য হাতেই পাঠাল বাংলাদেশ ইমার্জিং দল

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট এবং ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে আজ (মঙ্গলবার) সফরকারীদের ৩০ রানে হারিয়েছে সাইফ হাসানরা। ফলে পুরো সফর শেষে শূন্য হাতে হ্যারি টেক্টরদের বাড়ি পাঠালেন জুনিয়র টাইগাররা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তুলে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে আইরিশদের ইনিংস।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই আইরিশ বোলারদের তোপে পড়ে বাংলাদেশ। ২৪ রানের মধ্যে আনিসুল ইসলাম ইমন এবং মাহমুদুল হাসান জয় সাজঘরে ফেরেন। মারমুখী শুরু করে ইয়াসির আলিও আউট হলে দলীয় ৬৪ রানে ৩ উইকেট হারায় ইমার্জিং দল। ১৬ বলে ২ চার আর ১ ছক্কায় ইয়াসির করেন ২২ রান।

তবে ওপেনিংয়ে নামা অধিনায়ক সাইফ হাসান আর মিডল অর্ডার তৌহিদ হৃদয় দারুণ ব্যাটিং করে দলকে বড় পুঁজি এনে দিয়েছেন। দলীয় ১১৬ রানের মাথায় সাইফ ৩৬ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৮ করে ফিরলেও হৃদয় একদম ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলেছেন।

৩৫ বলে ৭ চার আর ১ ছক্কায় ৫৮ রান করেন হৃদয়। তার সঙ্গে শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি ১১ বলে ৪ ছক্কায় খেলেন ২৮ রানের ক্যামিও ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা দ্রুত রান তোলার জন্য ওপেনিংয়ে নামায় ডেলানিকে। কিন্তু তিনি আউট হন সুমন খানের প্রথম ওভারেই।

দ্বিতীয় উইকেটে স্টিভেন ডোহেনি ও হ্যারি টেক্টর দলকে পথে ফেরানোর চেষ্টা করলেও পেরে ওঠেননি বাংলাদেশের স্পিনারদের সামনে। তানভির ও আমিনুল দলকে উইকেট এনে দেন নিয়মিত বিরতিতে। এমনকি অনিয়মিত দুই অফ স্পিনার শামীম ও সাইফও পান উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইরিশদের শূন্য হাতেই পাঠাল বাংলাদেশ ইমার্জিং দল

আপডেট সময় ০৯:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১