ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন বুধবার

আকাশ জাতীয় ডেস্ক: 

মুজিব জন্মশতবর্ষ উদযাপনে ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল-২০২০ বাংলাদেশ প্রোগ্রামের আওতায় বুধবার বেলা ৩টায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে আন্তর্জাতিক পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান ও মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তথ্য অধিদফতরের এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরও উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরামের সভাপতি তাহা আয়হান। ওআইসিভুক্ত মুসলিম ও অন্যান্য দেশের প্রতিনিধিরা অনলাইন প্ল্যাটফর্মে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল এবং ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরাম যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার উদ্বোধন বুধবার

আপডেট সময় ১১:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১