ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় উবারের প্রিমিয়ার সার্ভিস চালু

অাকাশ জাতীয় ডেস্ক:

অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার যাত্রীদের সুবিধার্থে আজ শনিবার থেকে রাজধানীতে প্রিমিয়ার সার্ভিস চালু করেছে। সার্ভিসটির পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে এই সার্ভিসে যাত্রীরা এখন থেকে আরো বেশি আরামদায়ক রাইড উপভোগ করতে পারবেন।

প্রোডাক্টটি প্রথমে পাইলট হিসেবে চালু করা হয়। যাত্রী ও চালক উভয়ের কাছ থেকে এটি ইতিবাচক সাড়া পায়। যার ফলে আজ থেকে পুরোদমে প্রোডাক্টটি চালু হলো। এ বিষয়ে ঢাকায় উবারের জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা বলেন, ‘উবারে সবসময় প্রযুক্তির ব্যবহার ও স্থানীয়ভাবে উপযুক্ত প্রোডাক্টের মাধ্যমে যাত্রীদের আরো উন্নত ভ্রমণ-অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়।’

তিনি বলেন, ‘ঢাকায় উবার প্রিমিয়ার চালু করতে পেরে এবং এর মাধ্যমে যাত্রীদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের মতো অভিজ্ঞতা দিতে পেরে আমরা আনন্দিত। গাড়ির ব্যক্তিগত মালিকানার বিকল্প পথ সৃষ্টি করে ট্রাফিক জ্যামের সমস্যা কমাতে আমরা বদ্ধপরিকর।’

উবারে মিটিংয়ে যাওয়া, শপিং করতে যাওয়া, পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, বিজনেস পার্টনারের সঙ্গে দেখা করা, এয়ারপোর্টে যাওয়া বা অন্য যে উদ্দেশ্যে ভ্রমণের প্রয়োজন হোক না কেন প্রিমিয়ারকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে করে যাত্রীদের ভ্রমণকালীন চাহিদা পূরণ করতে পারে।

প্রসঙ্গত, উবার বিশ্বের সবচেয়ে বড় ও অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় উবারের প্রিমিয়ার সার্ভিস চালু

আপডেট সময় ১২:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭