ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কোনও সমস্যা সমাধানে আমরা আন্তরিক: ডিএমপি কমিশনার

অাকাশ জাতীয় ডেস্ক:

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, যে কোনও সমস্যা সমাধানে আমরা আন্তরিক। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর বিষয়ে পুলিশ জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গোৎসব-২০১৭ উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সাম্প্রদায়িক এক্টিভিস্ট সক্রিয় রয়েছে। আপনারা উসকানিমূলক কিছু দেখলে মাথা গরম না করে আমাদের অবহিত করুন। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। এছাড়া এ ধরনের কিছু চোখে পড়লে পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা বিধানে আমরা সচেষ্ট। কেউ নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এছাড়া পূজার নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনাদের দায়িত্ব উৎসব উদযাপন করা, ধর্মীয় আচার-আচরণ পালন করা। নিরাপত্তা নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনাদের না, নিরাপত্তার দায়িত্ব সরকারের। পূজায় নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজাকে দেশব্যপী উৎসবমুখর ও নিরাপদ করার স্বার্থে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেখানে প্রতিমা তৈরি করা হচ্ছে সেসব স্থানেও আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। মহালয়া থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রতিটি স্তরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। আনসার, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তার জাল গঠনের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়া পূজা উদযাপন পরিষদও নানা পদক্ষেপ নিয়েছে, যা সুশৃঙ্খলভাকে উৎসব উদযাপনে সহায়ক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে কোনও সমস্যা সমাধানে আমরা আন্তরিক: ডিএমপি কমিশনার

আপডেট সময় ১১:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭