ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবা অটোচালক, মেয়ে মিস ইন্ডিয়া রানারআপ

আকাশ বিনোদন ডেস্ক : 

মান্য ওমপ্রকাশ সিং, ভারতের উত্তর প্রদেশের কুশিনগরের মেয়ে। হয়েছেন এবারের ভিএলসিসি মিস ইন্ডিয়া রানারআপ। দারিদ্র্যর সঙ্গে লড়াই করে তার এই অর্জনের পেছনের গল্প অনেকেরই অজানা। যা সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সকলের সঙ্গে নিজেই শেয়ার করলেন মান্য।

জানা গেছে, তার বাবা উত্তর প্রদেশের কুশিনগরের একজন অটোচালক। দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে স্বপ্ন সত্যি করার জন্য লড়ে গেছেন মান্য। ভাগ্য সবসময় তার সহায় ছিল না। কোনও দিন খেতে পেতেন, তো কোনও দিন অনাহারেই কেটেছে মান্যর। মা নিজের সঞ্চিত সমস্ত গয়না বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচ মিটিয়েছেন। দিনে স্কুল। বিকেলে লোকের বাড়িতে বাসনমাজার কাজ। রাতে কল সেন্টারে কাজ। টাকা বাঁচাতে মাইলের পর মাইল হেঁটে কাজের জায়গায় পৌঁছাতেন তিনি।

ফেমিনা মিস ইন্ডিয়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মান্য জানান, মা, বাবা, ভাইয়ের মুখ উজ্জ্বল করতেই তিনি এভাবে লড়াই করে গেছেন। নিঃসন্দেহে, মান্য ভারতের তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের অন্যতম অনুপ্রেরণা হয়ে উঠলেন। শত প্রতিকূলতা থাকলেও, স্বপ্ন দেখতে ভোলেননি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবা অটোচালক, মেয়ে মিস ইন্ডিয়া রানারআপ

আপডেট সময় ১১:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১