ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাস-ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা শিক্ষিকা নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক সিরাজগঞ্জ শহরের মিরপুর কালাচান মোড়ে বাস ও ট্রাকের মাঝখানে রিকশাচাপা পড়ে দুই ছেলে-মেয়েসহ অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিনপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রিফাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে আদি (১২) ও মেয়ে সোহাইবা (৬)।

আহত অটোরিকশা চালক চানমিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, অন্তঃসত্ত্বা স্কুল শিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। রিকশাটি সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক শহরের মিরপুর কালাচান মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক-বাসের মাঝখানে পড়ে যায়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে চাপা দেওয়ায় ঘটনাস্থলেই শিক্ষিকা রুনী ও ছেলে আদি মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে মেয়ে সোহাইবা মারা যায়।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাস-ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা শিক্ষিকা নিহত

আপডেট সময় ০৪:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১