ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুখোমুখি হলেন দুই মিলখা

অাকাশ বিনোদন ডেস্ক:

আবার মুখোমুখি হলেন দুই মিলখা সিং। একজন বাস্তবের মিলখা, আর অপরজন পর্দার মিলখা। বলা যেতে পারে দুই মিলখার পুনর্মিলন হলো। ফারহান আখতার অভিনীত ছবি ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ আগামীকাল মুক্তি পাবে। মুক্তির আগেই ছবিটি দেখেছেন ভারতের ক্রীড়াব্যক্তিত্ব মিলখা সিং এবং তাঁর পরিবার। অন্যভাবে বলা যায়, রঞ্জিত তিওয়ারি পরিচালিত ছবিটির প্রথম দর্শক হলেন উড়ন্ত শিখ এবং তাঁর পরিবার। ভারতের বিখ্যাত ক্রীড়াবিদ এবং তাঁর পরিবারের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনের আয়োজন করেন ফারহান। এই প্রদর্শনীতে মিলখা সিং ছাড়া উপস্থিত ছিলেন পাঞ্জাবের খ্যাতনামা অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের পরিবারও। এই ছবিতে গিপ্পিকে দেখা যাবে একজন কয়েদির চরিত্রে।

‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ ছবির প্রচারণার জন্য ভারতের চণ্ডীগড় গিয়েছিলেন অভিনেতা ফারহান আখতার এবং ছবির অন্য কলাকুশলীরা। ভারতের এই শহরে সপরিবারে থাকেন মিলখা সিং। তাঁর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয় ‘ভাগ মিলখা ভাগ’ ছবিটি। এই ছবিতে মিলখার ভূমিকায় অভিনয় করেন ফারহান আখতার। ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। আর সেই সূত্রে ফারহান এই ক্রীড়াব্যক্তিত্বের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। ফারহান খুব কাছ থেকে মিলখা সিংকে দেখে তাঁর সবকিছু রপ্ত করেছিলেন। তখন থেকেই ফারহানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই বলিউড অভিনেতা যখনই চণ্ডীগড়ে গিয়েছেন, তখনই মিলখার সঙ্গে দেখা করেছেন। তাই এবার ‘উড়ন্ত শিখ’-এর শহরে এসে এক অভিনব উপায়ে বর্ষীয়ান এই ক্রীড়াবিদকে সম্মান জানান ফারহান। শুধু মিলখা এবং তাঁর পরিবারের জন্য রাখেন ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’-এর প্রথম এবং বিশেষ প্রদর্শন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল’ ছবিতে জেল থেকে পালানোর উদ্দেশ্যে কয়েকজন কয়েদি মিলে এক ব্যান্ড নির্মাণ করে। এই ব্যান্ডের মাধ্যমেই তারা পেতে চায় মুক্তির স্বাদ। ভায়াকম এইটিন মোশন পিকচারস এবং এম্মে এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি ফারহান ছাড়া আরও অভিনয় করেছেন ডায়না পেন্টি, দীপক দাব্রিয়েল, গিপ্পি গ্রেওয়াল, রাজেশ শর্মা, ইন্নাম-উল-হক, উদয় টিকেকর, সুখ কুঁয়র ও রণিত রায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুখোমুখি হলেন দুই মিলখা

আপডেট সময় ১২:৫০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭