ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

এসএসসি পরীক্ষায় অটো পাশের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

এসএসসি পরীক্ষায় অটো পাশের দাবিতে নরসিংদীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

পরে মিছিলটি ডিসি রোড ঘুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এসময় শিক্ষার্থীরা অটো পাশের দাবিতে বিভিন্ন শ্লোগান ও প্ল্যাকার্ড প্রর্দশন করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপজেলার মোড়ে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ সৃষ্টি করেন। এসময় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের নিভৃত করা চেষ্টা চালায়।

এতে শিক্ষার্থীরা না মানলে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসেন, সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী, ওসি তদন্ত আতাউর রহমান, শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধাসহ পুলিশের কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাদের দাবির বিষয়ে সরকারকে অবহিতকরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এসএসসি পরীক্ষায় অটো পাশের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

আপডেট সময় ০৪:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১