ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদি আরবে বড় ধরনের হামলার হুমকি ইয়েমেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল বলেছে, ইয়েমেনে জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে সক্ষম তারা।

কাউন্সিল আরও বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের তেলের জাহাজ আটকে রাখে তাহলে রিয়াদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানো হবে।

ইয়েমেনের কয়েকটি তেলবাহী জাহাজ সৌদি আরব আটকে রাখার প্রেক্ষাপটে যখন ইয়েমেনের বহুসংখ্যক হাসপাতাল এবং ক্লিনিক বন্ধ হওয়ার উপক্রম তখন এই হুমকি দেওয়া হল। সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের তেলবাহী জাহাজ আটক করার কারণে দেশটির জনগণ মারাত্মক রকমের জ্বালানি সংকটে ভুগছে।

২০১৫ সাল থেকে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র আরব দেশ দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এ কারণে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ধরনের মানবিক সংকটের মুখে রয়েছে ইয়েমেন। অথচ বিশ্বের বেশিরভাগ দেশ এ বিষয়ে নীরব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে বড় ধরনের হামলার হুমকি ইয়েমেনের

আপডেট সময় ০১:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১