ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

রাজধানীর ৫ হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু

আকাশ জাতীয় ডেস্ক: 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর পাঁচটি হাসপাতালে টিকা দেয়ার কাজ শুরু হয়েছে।

এর আগে বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রথম টিকা নিয়ে ওই হাসাপাতালের টিকা কার্যক্রমের সূচনা করেন।

কুর্মিটোলা হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে আজ টিকা দেয়া হবে।

বৃহস্পতিবার এই পাঁচটি হাসপাতালে পাঁচ শতাধিক ব্যক্তিকে টিকা দেয়া হবে।

আজ টিকা দেয়ার পর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাদান বন্ধ থাকবে। টিকা গ্রহণকারী ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হবে। ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচজনকে টিকা দেয়া হয়। প্রথম টিকা নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা।

আরও টিকা নিয়েছেন- ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। সব মিলিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন পেশার ২৬ জনকে ভ্যাকসিন দেয়া হয়।

টিকাদান কার্যক্রম শুরুর মধ্য দিয়ে করোনাভাইরাস প্রতিরোধী লড়াইয়ে বিশ্বের ৫৪তম দেশ হিসেবে টিকা প্রয়োগে যুক্ত হলো বাংলাদেশ। ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, যুক্তরাজ্যসহ বিশ্বের ৫৩টি দেশে এর আগে টিকার প্রয়োগ শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ৫ হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু

আপডেট সময় ১২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১