ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতালির একটি শহরে ক্রিকেট নিষিদ্ধ করছেন মেয়র

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান একটি শহরে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করেছে ওই শহরের মেয়র। আফগান এবং পাকিস্তানি অভিভাসিদের কয়েকটি ছেলে একটি পার্কে ক্রিকেট খেলছিল। এ সময় একটি বল গিয়ে আঘাত হানে পার্কের পাশের বিল্ডিংয়ের বেলকনিতে দাঁড়ানো আরেকটি কিশোরের মাথায়। এ ঘটনায় পুরো শহরেই ক্রিকেট খেলা নিষিদ্ধ ঘোষণা করেন মেয়র। ইউরোপিয়ান কয়েকটি মিডিয়ায় প্রকাশ হয়েছে এই খবর।

বোলজানো নামে উত্তর ইতালির শহরটিতে ঘটেছে এই ঘটনা। বিবিসি রিপোর্ট প্রকাশ করেছে, এক বালকের মাথায় বলের আঘাত লাগার কারণে শহরটির মেয়র সেখানকার পার্কগুলোতে ক্রিকেট খেলা নিষিদ্ধ ঘোষণা করেছে।

যে পার্কে পাকিস্তানি এবং আফগানি অভিবাসি ছেলেরা খেলছিল, তার চেয়ে প্রায় ১০০ মিটার দুরে বাড়ির বেলকনিতে দাঁড়িয়েছিল সেই ছেলেটি। এ কারণেই বল গিয়ে আঘাত হানে তার মাথায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আঘাতের ধকল থেকে মুক্তি মেলে তার।

শুধু পার্কেই নয়, টেনিস কোর্ট এবং বেজবল মাঠেও ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে বোলজানো কর্তৃপক্ষ। মেয়র রেনজো কারামাচ্চি বলেন, ‘নিষেধাজ্ঞাটা আরোপ করা হয়েছে, যখন একটি ছেলের বাবা-মা ইমেইলের মাধ্যমে আমাকে এ বিষয়ে অভিযোগ করেন, এরপরই। তারা জানান, ক্রিকেট বলের আঘাতে আহত হয়েছে তাদের ছেলে।

ইতালিতে এমনিতেই ক্রিকেট একেবারেই অপরিচিত একটি খেলা। খুব কম মানুষই ক্রিকেট চেনে, খেলা তো দুরে থাক। যে ক’জন মানুষ সেখানে ক্রিকেট খেলে তারা পাকিস্তান কিংবা আফগানিস্তানের অভিবাসি। কারামাচ্চি বলেন, ‘আমরা খুব দ্রুতই এ বিষয় নিয়ে পাকিস্তান এবং আফগানিস্তান কম্যুনিটির প্রতিনিধিদের সঙ্গে বসবো এবং করনীয় ঠিক করবো।’

ইতালির কোরিয়া দেলা সেরা ডেইলি রিপোর্ট প্রকাশ করেছে যে, ইত্তর ইতালির আরও একটি শহর, ব্রেসসিয়া। ২০০৯ সালেই জনসমুক্ষে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ ঘোষণা করে।

বোলজানো শহরটি অস্ট্রিয়া সীমান্ত ঘেঁষে পাহাড় বেষ্টিত। যেখানকার ভাষা মূলতঃ জার্মান। জার্মানরা একে সাউথ টাইরল নামে ডেকে থাকে। ২০১৫ সালের অক্টোবরে অল্টো অ্যাডি ওয়েবসাইটে বলা হয়, বোলজানো শহরটিতে ৯০০ পাকিস্তানির বসবাস। পুরো এলাকায় প্রায় ৩০০০ অভিবাসির বসবাস। আফগানি রয়েছে প্রায় ১০০ থেকে ৩০০।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইতালির একটি শহরে ক্রিকেট নিষিদ্ধ করছেন মেয়র

আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭