ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পি কে হালদারের আরও ২ সহযোগী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

অবৈধ সম্পদ অর্জনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় পি কে হালদারের আরও ২ সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে শঙ্খ ব্যাপারী, অবান্তিকা বড়াল, সুকুমার মৃধা ও অনিন্দাতা মৃধাকে গ্রেফতার করা হয়।

এই নিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।

রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়েছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে দুপুর ১২ থেকে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।

গ্রেফতারকৃতদের রমনা থানায় নিয়ে যাওয়া হবে। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে দুদক সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পি কে হালদারের আরও ২ সহযোগী গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১