ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নকল তার উৎপাদনে চার প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কদমতলী এলাকায় নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার প্রতিষ্ঠানের পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, ১৭ জানুয়ারি রাত সাড়ে ১১টায় র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ভেজাল এবং নিম্নমানের বৈদ্যুতিক তার, উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করায় উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানকে মোট নগদ ২৪ লাখ টাকা জরিমানা ও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে আসছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নকল তার উৎপাদনে চার প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদণ্ড

আপডেট সময় ০৫:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১