ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা, ঝড়বৃষ্টিতে জবিতে বাসের ওপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, পরীক্ষা বন্ধ অনেক প্রতিষ্ঠানে করাচির হাসপাতালে হঠাৎ ৮০ শিশু এইডসে আক্রান্ত ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

বিরাট-আনুশকার নতুন প্রজেক্ট

অাকাশ বিনোদন ডেস্ক: 

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার আলাপ হয় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে। এরপর একটু একটু করে কাছে আসা, অতঃপর প্রেম। মাঝখানে অবশ্য প্রেমের আকাশে ভর করেছিল কালো মেঘ। সাময়িক বিচ্ছেদের পর তাঁরা যেন একে অন্যের আরও কাছে এসেছেন। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। মাস খানেক আগে নিউইয়র্ক থেকে ঘুরে এসেছেন। আর কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। যদিও তাঁরা কেউই এ কথা স্বীকার করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন নিজেদের সিঙ্গেল ছবি। কিন্তু দুজনের প্রকাশিত ছবির ‘পোস্টমর্টেম’ করে ভক্তরা ঠিকই বের করে ফেলেছেন যে ছবিগুলো একই জায়গায় তোলা। এবার আনুশকা আর বিরাটকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনে।

ইন্টারনেটে বিরাট-আনুশকার সেই বিজ্ঞাপনের শুটিং মুহূর্তের কিছু ছবি সম্প্রতি ফাঁস হয়েছে। দুজনেই সেখানে ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরা। তবে তাঁরা কোন বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, সেটা এখনো জানা যায়নি। পণ্য যেটাই হোক না কেন, বিরাট-আনুশকা এখানেও রোমান্স করার কোনো সুযোগ ছাড়েননি। তাঁদের ফাঁস হওয়া দুটি ছবি দেখেই তা বোঝা যাচ্ছে। একে অন্যের দিকে কী প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে আছেন দুজন। অন্য ছবিটিতে আনুশকা শর্মার দৃষ্টি লাজুক।

গত আগস্ট মাসে মুক্তি পেয়েছে আনুশকা অভিনীত ‘যাব হ্যারি মেট সেজাল’। এই সিনেমায় তাঁর নায়ক শাহরুখ খান। ছবিটি নিয়ে দর্শক-সমালোচকদের যে পরিমাণ প্রত্যাশা ছিল, তার সিকি ভাগও পূরণ হয়নি। এ জন্য অবশ্য মন খারাপ করে বসে নেই আনুশকা শর্মা। পরবর্তী ছবি ‘পরি’-র জন্য কোমর বেঁধে নেমেছেন। এই চলচ্চিত্রে পশ্চিমবঙ্গের নায়ক পরমব্রতও অভিনয় করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না

বিরাট-আনুশকার নতুন প্রজেক্ট

আপডেট সময় ০৬:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭