ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ওবায়দুল কাদেরকে মিষ্টি খাওয়ালেন বদি

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মিষ্টি খাইয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি। আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন ঝুঁকিতে থাকা আলোচিত এই সংসদ সদস্যের সঙ্গে দলের সাধারণ সম্পাদকের এমন আন্তরিকতায় কপালে ভাজ পড়েছে এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের।

সূত্রে জানা গেছে, সোমবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে একই গাড়িতে কক্সবাজার ফেরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও এমপি বদি। পথে গাড়ি থামিয়ে ওবায়দুল কাদেরকে উখিয়ার বিখ্যাত নুরুর দোকানের মিষ্টি খাওয়ান এমপি বদি। এ ঘটনায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কপালে ভাজ পড়েছে।

কক্সবাজার জেলার টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে উদ্দেশ্য করে বলেন, ‘দুই দুইবার এমপি হইলা। কিন্তু সামান্য ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে পারলা না। জনগণের এই ভোগান্তির জন্য তোমার শিক্ষা পাওয়া উচিত। আর যাই হোক তোমাকে আগামীবার আর নমিনেশন দেয়া হবে না।’

দলের সাধারণ সম্পাদকের এ ঘোষণা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই আবদুর রহমান বদির নির্বাচনী এলাকা উখিয়া ও টেকনাফে বইতে শুরু করে স্বস্তির বাতাস। খবরটা শুনে বদিবিরোধী শিবির আনন্দে ফেটে পড়ে। অনেকেই মিষ্টি বিতরণ করে উল্লাস করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ওবায়দুল কাদেরকে মিষ্টি খাওয়ালেন বদি

আপডেট সময় ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭