ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনের দিন আসছে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন আসছে, আর আপনারা নানা কথা বলছেন। মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা আবার ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চান। সেই নির্বাচন হবে না। আমরা যে সহায়ক সরকারের প্রস্তাব দিতে যাচ্ছি সেই আলোকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় জনগণ আপনাদের ক্ষমা করবে না।

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময় খালেদা জিয়া ও তারেক রহমানের কারাবরণের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী আদর্শকে ধ্বংস করতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। বিএনপিকে নানা অপপ্রচারের জবাব দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেছেন, জাতিসংঘসহ সারা বিশ্ব যখন মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তখন দেখলাম প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দেখতে গেছেন। তাদের ত্রাণ দিয়েছেন। এতে আমরা এটুকু খুশি যে এত দিনে তাদের বোধোদয় হয়েছে।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির নেতা আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করিম বাদরু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচনের দিন আসছে: ফখরুল

আপডেট সময় ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭