ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কনুইয়ের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়

আকাশ নিউজ ডেস্ক: 

আমরা নিয়মিত হাত, পা ও মুখের ত্বকের যত্ন নিই। কিন্তু হাঁটু ও কনুইয়ের যত্ন নেয়ার কথা ভুলে যাই। ফলে হাঁটু ও কনুইয়ের ত্বক রুক্ষ্ম, কালচে হয়ে যায়। অনেকেই এ সমস্যায় ভোগেন।

এই সমস্যায় নানা ধরনের কসমেটিকস ব্যবহার করেও কিন্তু সমাধান হয় না। তবে এই সমস্যা সমাধানের কিছু ঘরোয়া উপায় রয়েছে।

১. লেবু প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে। হাঁটু ও কনুইয়ের যেসব জায়গা কালো রয়েছে, সেখানে লেবুর রস লাগিয়ে ম্যাসাজ করুন প্রতিদিন। তার পর গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহখানেক এটি করলে উপকার পাবেন।

২. দই স্কিনের জন্য খুব ভালো ময়শ্চারাইজার। টকদইয়ের সঙ্গে এক চা চামচ ভিনেগার ও সামান্য বেসন নিয়ে মিশ্রণ বানান। সেটি হাঁটু, কনুইয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তার পর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. বেকিং সোডাও কালো ছোপ ছোপ দাগ দূর করতে খুব উপকারী। দুধের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। কনুই, হাঁটুতে পাঁচ মিনিট লাগিয়ে রেখে দিন। প্রতি সপ্তাহে একবার করে টানা দুই মাস ব্যবহার করলে উপকার পাবেন।

৪. স্কিনের দাগ দূর করতে অ্যালোভেরা ওষুধ হিসেবে কাজ করে। অ্যালোভেরার একটা পাতা নিয়ে পাল্প বের করে নিন। যেখানে কালো দাগ রয়েছে পাল্প লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডাপানি দিয়ে ধুয়ে নিন।

৫. রুক্ষ্ম চামড়াকে মোলায়েম করতে নারিকেল তেলের জুড়ি নেই। নারিকেল তেল নিয়ে ভালো করে কনুই ও হাঁটুতে ম্যাসাজ করুন। তার পর গরম পানি দিয়ে ধুয়ে নিন। সাবান লাগাবেন না ভুলেও। নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

৬. এক টেবিল চামচ অলিভ অয়েল ও সামান্য চিনি নিয়ে স্ক্র্যাব তৈরি করুন। এটি ডেথ সেলগুলো সরিয়ে স্কিনকে সুন্দর করে তোলে। অলিভ অয়েল স্কিনকে হাইড্রেট রাখতে ও মোলায়েম করতেও সাহায্য করে।

৭. কালো ছোপ দূর করতে হলুদের বিকল্প নেই। সব রকম স্কিনের জন্যই হলুদ উপকারী একটু পানি দিয়ে হলুদের পেস্ট বানিয়ে কনুই, হাঁটুতে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে নিলেই কাজ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কনুইয়ের কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়

আপডেট সময় ১০:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০