ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪২ নাগরিকের প্রতি ড. কামালের সমর্থন

আকাশ জাতীয় ডেস্ক: 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে রাষ্ট্রপতি বরাবর ৪২ নাগরিকের দেওয়া অভিযোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, দেশের প্রথিতযশা ৪২ জন নাগরিক সম্প্রতি এক বিবৃতিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগ এনে সপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে।

আমরা বিশিষ্ট ওই নাগরিকদের যৌক্তিক দাবি ও প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।

বিবৃতিতে গণফোরাম নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংক্রান্ত গুরুতর অভিযোগ কারও কাম্য ছিল না। এটা জাতির জন্য কলঙ্কময় ও দুর্ভাগ্যজনক।

তারা বলেন, ইসির বিরুদ্ধে ক্রয় ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে গুরুতর অসদাচরণ ও অনিয়মের অভিযোগে ইসির প্রতি জনগণের আস্থার সংকট দেখা দিয়েছে। আমরা রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৪২ নাগরিকের প্রতি ড. কামালের সমর্থন

আপডেট সময় ০৭:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০