ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

শীতকালে অন্তঃসত্ত্বা মায়ের ত্বকের যত্ন

আকাশ নিউজ ডেস্ক:

শীতকালে ত্বকের যত্নটা একটু বিশেষভাবেই নিতে হয়। এ ক্ষেত্রে অন্তঃসত্ত্বা মায়েদের আরও বেশি সতর্ক হতে হয়। কারণ সন্তান গর্ভে আসার পর নারীদের শরীরে বিভিন্ন সময়ে নানা উপসর্গ দেখা দেয়। এমতাবস্থায় ত্বকের যত্ন সঠিকভাবে না নিলে বিপত্তি ঘটতে পারে।

অন্তঃসত্ত্বা মায়ের ত্বকের যত্নে যা করবেন-

১. শীতে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ত্বকে টান ধরার কারণে হালকা ব্যথাও হয়ে থাকে। তাই শুষ্ক ও প্রাণহীন ত্বক এড়াতে ত্বকে ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করুন। এটি আপনার ত্বককে হাইড্রেট রাখবে।

২. শীতে ত্বকের যত্ন নিতে চাহিদামাফিক পানি পান করুন। শীতকালে পানি কম পান করার কারণে ত্বক শুকিয়ে যায়। গর্ভাবস্থায় উজ্জ্বল ত্বকের জন্য পানি পান করা উচিত। পানির সঙ্গে জুস বা নারিকেলের পানি পান করা উচিত। নারিকেলের পানি কেবল ত্বকের জন্যই উপকারী নয়, পাশাপাশি এটি গর্ভের শিশুর জন্য ভালো।

৩. গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ ঘুমানো অত্যন্ত জরুরি। ভালোভাবে ঘুমালে ডার্ক সার্কেলের কোনো সমস্যা হয় না। গর্ভাবস্থায় উজ্জ্বল ত্বক পেতে ঘুমানো খুবই জরুরি।

৪. শীতের সময় ত্বক বেশ শুষ্ক থাকে, তাই সাবান ব্যবহার করবেন না। অনেক সাবান আছে, যেগুলো ত্বককে আরও বেশি শুষ্ক-রুক্ষ করে তোলে। এ সময় ময়শ্চারাইজিং বডি ওয়াশ বা সাবান ত্বকের জন্য ব্যবহার করা উচিত। এতে ত্বকের রুক্ষভাব দূর হয়।

৫. গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ করা খুবই জরুরি। উজ্জ্বল ত্বকের জন্য সবুজ শাকসবজি এবং ফল খাওয়া উচিত। ফলটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করে। ডায়েটে রাখুন পালংশাক, মেথি ও সবুজ শাকসবজি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শীতকালে অন্তঃসত্ত্বা মায়ের ত্বকের যত্ন

আপডেট সময় ১১:৪৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০