ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ধর্মীয় ফতোয়াবাজরা সঠিক মুসলমান নয়: নৌ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে যারা ইসলামের নামে ভাস্কর্য নিয়ে কথা বলে তারা আসলে সঠিক মুসলমান নয়। ১৯৭১ সালে তারাই বলেছিল, বাংলাদেশ স্বাধীন হলে এই দেশটা ভারত হয়ে যাবে।

এই সকল ধর্মীয় ফতোয়াবাজরা রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। তারাই এই ধর্মের আশ্রয় নিয়েছিল তারা আবার নতুন করে এই পথ বেছে নিতে চায়।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর শিল্পকলা অডিটোরিয়ামে দিনাজপুরমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌ প্রতিমন্ত্রী বলেন, এই পথ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশ আজ স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেছে। ষড়যন্ত্রকারীদের আমরা চিনে ফেলেছি, আমরা তাদের বিচার করেছি। অনেকেই ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছে। অনেকে আবার সাজাপ্রাপ্ত অবস্থায় পলাতক রয়েছে।

যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, সেই পথে হাঁটতে গেলে কী হবে ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত হয়েছে। আমাদের বাংলাদেশ মুক্ত হয়েছে ১৬ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এখানেই গেটলক। এরপর আর কোনো ইতিহাস নেই। ১৬ ডিসেম্বরের পর যারা ইতিহাস রচনা করতে চায় তারা ইতিহাস বিকৃত করতে চায়। এরা ইতিহাসকে ভিন্ন ধারায় নিতে চায়। এরা কাঠমোল্লাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চায়।

১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা প্রশাসক মাহমুদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ফরহাদ আহমেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশকে ফাঁকি দেওয়া নেহা বোরা

ধর্মীয় ফতোয়াবাজরা সঠিক মুসলমান নয়: নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০