ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাইডেনের ছেলের কর বিষয়ে তদন্ত শুরু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বলেছেন, তার কর সংক্রান্ত বিষয়ে ডেলওয়ারের মার্কিন অ্যাটর্নি অফিস তদন্ত শুরু করে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা বহুদিন ধরে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছিলেন। এবার তিনি বলেন, মঙ্গলবার আইনজীবীর কাছ থেকে আমি এ তদন্তের বিষয়ে জানতে পেরেছি।

তবে এর বাইরে বিস্তারিত কিছু বলেননি হান্টার। ডেলওয়ারে কেন্দ্রীয় কৌঁসুলিরাই তদন্তটি পরিচালনা করছেন এবং হান্টার তদন্তকে গুরুত্ব সহকারে নেয়ার কথা জানিয়েছেন।

নিরপেক্ষ পর্যালোচনা হলে তিনি যে যথাযথ ও আইনিভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছেন তা প্রমাণিত হবে বলেও আত্মবিশ্বাসী বাইডেনের ৫০ বছর বয়সী এ ছেলে।

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ট্রানজিশন টিম জানিয়েছে, বাইডেন তার সন্তানকে নিয়ে খুবই গর্বিত।

ট্রানজিশন টিমের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে কুৎসিত ব্যক্তিগত আক্রমণসহ কঠিন সব চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করেছেন হান্টার; এগুলো তাকে আরও শক্তিশালী হিসেবে হাজির করেছে।

বারাক ওবামা প্রশাসনে বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় ইউক্রেন ও চীনে হান্টারের ব্যবসায়িক কার্যক্রম ছিল; তা নিয়ে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় রিপাবলিকানরা ধারাবাহিকভাবে প্রশ্ন তুলেছিল।

গত বছরের ডিসেম্বরে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হয়েছিলেন ক্ষমতার অপব্যবহার এবং বাইডেন ও হান্টারকে নিয়ে তদন্তে ইউক্রেনকে চাপ দেয়া প্রসঙ্গে কংগ্রেসের তদন্তে বাধা দেয়ার অভিযোগে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাইডেনের ছেলের কর বিষয়ে তদন্ত শুরু

আপডেট সময় ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০