ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘রাজনৈতিক কারণে পাকিস্তানে যায়নি ভারতের ক্রিকেটার’

অাকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলতে গেছে ভারত ছাড়া সবকটি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটার। রাজনৈতিক কারণেই ভারতের কেউ যায়নি বলে মনে করছেন বিশ্ব একাদশের কোচ ও জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। দীর্ঘদিন নির্বাসনে থাকা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আইসিসির আয়োজনে পরীক্ষামূলকভাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে আইসিসি বিশ্ব একাদশ।
প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিশ্ব একাদশে কোন ভারতীয় না থাকার বিষয়ে অ্যান্ডি ফ্লাওয়ারের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘তাদের ব্যস্ত সূচি এবং রাজনৈতিক কারণেই ভারতীয় খেলোয়াড়রা বিশ্ব একাদশে নেই। ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানে এসে খেলতে হলে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান দরকার। তারা দলে থাকলে আরো ভালো হতো। তবে তারপরও বিশ্বের তারকা খেলোয়ায়াড়দের নিয়েই অলস্টার একাদশ গঠন করা হয়েছে।’
ইংল্যান্ড দলের সাবেক এ কোচ বলেন, ‘মাত্র কয়েক দিন আগে শ্রীলংকা সফর করেছে ভারতীয় দল। দেশে ফিরেই এখন চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। তারপরও ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা না থাকলে হয়তো সিরিজের জন্য ইন্ডিয়ান দু’একজন খেলোয়াড় এ সিরিজের জন্য পাওয়া যেতো।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘রাজনৈতিক কারণে পাকিস্তানে যায়নি ভারতের ক্রিকেটার’

আপডেট সময় ১০:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭