ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

জাতিসংঘের তিনটি নির্বাহী বোর্ডের সহ-সভাপতি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয় (ইউএনওপিএস) এর নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

৭ ডিসেম্বর সোমবার নিউইয়র্কে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুলগেরিয়ার স্থায়ী প্রতিনিধি এই বোর্ডসমূহের সভাপতি নির্বাচিত হয়েছে। অন্য দু’জন সহ-সভাপতি হলো নেদারল্যান্ড ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি। এর ফলে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই বোর্ড তিনটির সদস্য ও নেতৃবৃন্দের সাথে ঘনিষ্টভাবে কাজ করার সুযোগ পাবে এবং তাদের কাজে কৌশলগত দিক-নির্দেশনা দিতে সক্ষম হবে।

মাঠ পর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাসমূহকে এগিয়ে নিতে ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস এর সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। জাতিসংঘের বৃহত্তম সংস্থা ইউএনডিপি দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কাজ করে থাকে। ইউএনপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে; আর শান্তি, উন্নয়ন ও মানবিক বিষয়াবলীর প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস।

নব-নির্বাচিত কার্যনিবাহী বোর্ডের প্রথম সভায় প্রদত্ত বক্তব্যে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থা তিনটির কাজে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্যের প্রতি আস্থা রাখা এবং বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা। তিনি বোর্ডসমূহের কাজ বিশেষ করে কোভিড-১৯ অতিমারির প্রেক্ষাপটে পুনরায় আগের ভালো অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে গৃহীত প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিনিধিদলের পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিশ্বব্যাপী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ সংস্থাসমূহ এবং এর নির্বাহী বোর্ডসমূহের সাথে দীর্ঘসময় ধরে বাংলাদেশ একসাথে কাজ করছে, এর ফলে যে সুদৃঢ় আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে এই নির্বাচন তারই প্রতিফলন।

উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রদূত ফাতিমা ইউনিসেফ নির্বাহি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্ব এভিয়েশনে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমান ভাড়া

জাতিসংঘের তিনটি নির্বাহী বোর্ডের সহ-সভাপতি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

আপডেট সময় ১২:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০