ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পুরান ঢাকার আলুবাজারে বিদ্যুৎস্পৃষ্টে মোবারক হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মোবারক মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার শাহ আলমের ছেলে। পুরান ঢাকার আলুবাজার নর্থ সাউথ রোডের আখি এন্টার প্রাইজ নামের একটি স্যানিটারি দোকানে কাজ করতো এবং আলুবাজার চৌরাস্তায় এবটি বাসায় ভাড়া থাকতো। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দোকান মালিক আলতাফ হোসেন জানান, সকালে মোবারক বাসা থেকে বের হয় নাস্তা খাওয়ার জন্য। বৃষ্টির কারণে বাসার সামনের রাস্তায় পানি জমে ছিলো। রাস্তার পাশ দিয়ে পানি পারিয়ে যাওয়ার সময় হাত দিয়ে বৈদ্যুতিক খুটি ধরলে মোবারক বিদ্যুতায়িত হয়ে যায়। পরে বিদ্যুৎসংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

আপডেট সময় ০৬:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭