ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনায় গোবিন্দ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

খুলনায় শ্রী এগ্রো লিমিটেডের কর্মী গোবিন্দ সানা হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, বিবেক মন্ডল, সৌগত রায় ও অরুনাভ রায়। তিন আসামিই পলাতক।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ছায়েদুল হক শাহিন জানান, ৩০২/২০১/৩৪ ধারার অপরাধের বিচার শেষে বিচারক ৩০২/৩৪ ধারার অপরাধে আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ নভেম্বর রাত সাড়ে আটটা থেকে ২১ নভেম্বর বেলা ২টার মধ্যে যেকোনো সময় প্রাইভেট কোম্পানির কর্মী গৌতম গোবিন্দকে হত্যা করা হয়। এরপর তার লাশ গলায় ও কোমরে ইট বেঁধে ঢাকি নদীতে ফেলে দেয়া হয়।

২২ নভেম্বর সকালে বাকী নদী থেকে ভাসমান অবস্থায় গোবিন্দর লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ ২০১৬ সালের ১৯ জুন আদালতে ৩ জনের নামে চার্জশিট দাখিল করেন।

২০১৮ সালের ৫ জুলাই আদালতে এই মামলার শুনানির মধ্য দিয়ে চার্জ গঠন ও বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত এই মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সব শেষে বৃহস্পতিবার বিচারক রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন ও আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোরশেদ মামলাটি পরিচালনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনায় গোবিন্দ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০