ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বিএনপির গ্রেফতার নেতাদের বাসায় ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বংশালে পুরনো মামলায় গ্রেফতার হওয়া বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের পরিবারের লোকজনের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের এসব নেতাকর্মীর বাসায় যান তিনি।

ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ জানান, প্রথমে সাবেক ৬৮ নম্বর এবং বর্তমান ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. রফিকের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নেন ইশরাক। এসময় তার পরিবারকে সান্ত্বনা দেন তিনি। এরপর যান একই মামলায় গ্রেফতার হওয়া আরেক নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান নাদিমের বাসায়। সেখান থেকে ছাত্রদলের সাবেক নেতা শহিদুল্লাহ রানা ও ৩১ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুমের বাসায় যান। এসময় ইশরাক তাদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি যেকোনো সংকটে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির প্রবীণ নেতা হাজী শাহজাহান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন তাইজু, সাংগঠনিক সম্পাদক মো. আদিল, ৩৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব আলী সরকার, বিএনপি নেতা ডালিম, মোশাররফ, কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

বিএনপির গ্রেফতার নেতাদের বাসায় ইশরাক

আপডেট সময় ০৬:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০