ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রশংসায় ভাসছেন নিশো-মেহজাবিন

আকাশ বিনোদন ডেস্ক : 

এ সময়ে নাটকের রোমান্টিক তারকা অভিনয় জুটি আফরান নিশো ও মেহজাবিন। তাদের নাটক মানেই প্রেম, রোমান্সে ভরপুর- এটা রীতিসিদ্ধ!

বিস্ময়ের বিষয় হল- এই জুটি থাকা সত্ত্বেও ‘সানগ্লাস’ নামের একটি নতুন নাটকে প্রেমের ছিটেফোঁটাও নেই! এমনটাই জানালেন নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন এ নাটক নিয়ে এই নির্মাতা বলেন, নাটকে রোমান্স কিংবা প্রেমের কিছুই নেই। আছে ভরপুর কমেডি।

মাসুদ-উল হাসানের প্রযোজনায় মোশন রক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘সানগ্লাস’ নাটক নিয়ে পরিচালক জানান, এ নাটকে নিশো-মেহজাবীন ছাড়াও বাড়তি চমক হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ।

অমি বলেন, দুই দিন শুটিং করেছি। নিশো ভাইয়ের বাবা কিছুটা অসুস্থ থাকাকালীন এ নাটকটি শুটিং হয়েছে। কাজের প্রতি তার আন্তরিকতা আমার ইউনিটের সবাইকে মুগ্ধ করেছে। নাটকের গল্পে দেখা যাবে- আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিশোর সানগ্লাসগুলোর দাম কম।

অন্যদিকে মেহজাবিন আইফোন পাগল মেয়ে। ঘুমাতে গেলেও আইফোন নিয়ে ঘুমায়। ঘটনাক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি একটি সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবিনের সঙ্গে পরিচয়। এরপরই জমে উঠে গল্প।

গত ৫ নভেম্বর মোশন রক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সানগ্লাস নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পর নেট দুনিয়ায় আলোড়ন তোলে নাটকটি।

মাত্র ১১ দিনেই নাটকটি অতিক্রম করে ৫০ লাখ ভিউয়ের মাইলফলক; যা এ সময়ে আলোচিত ঘটনা।

প্রসঙ্গত, নিশো ও মেহজাবিন টিভি নাটকের পাশাপাশি অনলাইন নাটকেও নিয়মিত অভিনয় করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রশংসায় ভাসছেন নিশো-মেহজাবিন

আপডেট সময় ১০:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০