ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জামাল ভূঁইয়ার সঙ্গে মাঠে ঢুকে সেলফি, পুলিশ হেফাজতে কিশোর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফুটবল ম্যাচে প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয় সবার। কিন্তু কাছে যাওয়া সম্ভব হয় না দর্শকদের।

তারপরও নিরাপত্তার বেড়া জাল ফাঁকি দিয়ে অনেক সময় দর্শক ঢুকে যায় মাঠে। শুধু প্রিয় তারকাকে একটু ছুঁয়ে দেখতে। ফুটবলে মেসি-রোনালদোদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। কিংবা অন্য খেলার তারকাদের ক্ষেত্রেও তা চোখে পড়ে। বাংলাদশেও এমনটা দেখা গিয়েছে। মাশরাফি-সাকিবের ক্ষেত্রে সেটা ঘটেছে।

তবে দেশের ফুটবলে তেমনটা চোখে পড়ে না বললেই চলে। কিন্তু এবার তেমন এক চিত্রই দেখা গেলো বাংলাদেশ বনাম নেপালের দ্বিতীয় ম্যাচে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের ৭৩তম মিনিটের সময় হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক দর্শক। সোজা দৌড়ে চলে যান লাল-সবুজ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দিকে। তার সঙ্গে সেলফি তুলতে মোবাইল বের করেন। ঠিক সেই সময়েই কর্তব্যরত পুলিশ ওই দর্শককে ধরে ফেলে।

পরে জানা যায় সেই দর্শকের নাম হাসিব। সে ডেমরা থেকে খেলা দেখতে এসেছিল। তার বয়স ১৫ বছর। জামাল ভূঁইয়াকে কাছ থেকে দেখার জন্যই ছুটে গিয়েছিল মাঠে। পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

জামাল ভূঁইয়ার সঙ্গে মাঠে ঢুকে সেলফি, পুলিশ হেফাজতে কিশোর

আপডেট সময় ০৮:৪৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০