ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীদের ভর্তি কোটা সংরক্ষণে ইউজিসির অনুরোধ

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি এবং ন্যায্য হারে কোটা সংরক্ষণে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

এ বিষয়ে ইউজিসির যুগ্ম সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত একটি চিঠি ৩ নভেম্বর দেশের সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।

ইউজিসি জানায়, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করতে ২০১৩ সালের অক্টোবর মাসে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর গেজেট প্রকাশিত হয়। এ আইনের ৯ এর ‘জ’ ও ‘ট’ ধারায় মেধার ভিত্তিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী ব্যক্তির জন্য ন্যায্য ও কার্যকরভাবে কোটা সংরক্ষণ এবং প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী চাহিদার ভিন্নতা বিবেচনা করে তাদের সক্ষমতা নির্ধারণ করে পাঠ্যক্রম প্রণয়নের কথা বলা হয়েছে।

এছাড়া, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২০ সালের জানুয়ারি মাসে ইউজিসি চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিবন্ধীদের শিক্ষিত করে মূলধারায় সম্পৃক্ত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিষয়টির সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত। কাজেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করণীয় রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য ন্যায্য হারে কোটা সংরক্ষণসহ ভর্তির নিয়ম-কানুন অপ্রতিবন্ধী শিক্ষার্থীদের থেকে শিথিল করে উচ্চ মাধ্যমিক বা এ-লেভেল পাস করা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টি করে বর্তমান প্রতিবন্ধীবান্ধব সরকারের অঙ্গীকার বাস্তবায়নে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা প্রত্যাশা করে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী আফিয়া কবির আনিলা তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালার বিধি-৩ অনুসারে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য চেয়ে গত সেপ্টেম্বর মাসে ইউজিসির দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকতার কাছে আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে ইউজিসি তার অবস্থান জানিয়ে চিঠি দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীদের ভর্তি কোটা সংরক্ষণে ইউজিসির অনুরোধ

আপডেট সময় ১২:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০