ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাচ্ছে ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য কার্গো বিমানে করে ত্রাণ পাঠাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি কার্গো বিমান অবতরণের অনুমতি চেয়ে আজই বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং খুব শিগগিরই অনুমতি মিলবে বলে ঢাকায় ইরান দূতাবাস জানিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী শনিবার ইরানের ত্রাণবাহী বিমান বাংলাদেশে পৌঁছাবে বলে তারা আশা করছেন। ইরানি ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার, ওষুধ ও কাপড় থাকছে। ত্রাণ বিতরণের সব আয়োজনও সম্পন্ন করেছে ইরান দূতাবাস।

এদিকে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, মিয়ানমারে নৃশংসতার শিকার রোহিঙ্গা মুসলমানদের কাছে ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংস্থাটির কর্মকর্তা মোর্তজা সালিমি আজ বলেছেন, প্রেসিডেন্ট ড. হাসান রুহানির নির্দেশে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য মিয়ানমার সরকার, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মিয়ানমার সরকারের অনুমতি পেলেই সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

ইরান সব সময় রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানে সোচ্চার ছিল। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনের নিন্দা জানিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা গণহত্যা বন্ধের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বানের পাশাপাশি বিশ্বব্যাপী ব্যাপক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাচ্ছে ইরান

আপডেট সময় ০৮:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭