ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদায়ী বক্তব্যে অঝোরে কাঁদলেন উমর গুল-

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চোখের জলে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল।

শুক্রবার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন তিনি।

ম্যাচশেষে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন গুল। নিজের আবেগকে সংবরণ করতে পারছিলেন না। এ সময় সতীর্থ-প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সবাই তাকে সান্ত্বনা দেন। দুই দলের খেলোয়াড়রা মিলে গার্ড অব অনার দেন গুলকে।

এ সময় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

বিদায়ী বক্তব্যে গুল বলেন, ‘আমি শুরু থেকে শেষপর্যন্ত ক্রিকেট উপভোগ করেছি। এটা আমাকে কঠোর পরিশ্রম, শ্রদ্ধা, আত্মনিবেদন ও অধ্যবসায়ের শিক্ষা দিয়েছে। আমার এই দীর্ঘ ক্যারিয়ারে আমি এমন অনেক মানুষের সঙ্গ পেয়েছি, যারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই।’

শুধু সতীর্থদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে শেষ করেননি তিনি, ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উমর গুল।

তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে সমর্থন দিয়ে যাওয়া ভক্তদের আমি অনেক ধন্যবাদ জানাই। তারা আমার জন্য বড় অনুপ্রেরণা ছিল, বিশেষ করে যখন কোনোকিছু আমার পক্ষে ছিল না। সবশেষ আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যাদের সাহস-অনুপ্রেরণায় আমি ক্রিকেট খেলতে পেরেছি এবং আত্মত্যাগের কল্যাণে বিশ্বের বিভিন্ন দেশ সফর করতে পেরেছি। ’

একেবারে ক্রিকেটের বাইরে থাকা তার পক্ষে কঠিন জানিয়ে উমর গুল বলেন, আমি আবার ক্রিকেটে ফিরব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিদায়ী বক্তব্যে অঝোরে কাঁদলেন উমর গুল-

আপডেট সময় ০৯:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০