ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

কঠিন বোলারদের মুখোমুখি হতে চাই: তৌহিদ হৃদয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বিসিবি প্রেসিডেন্ট কাপে নাজমুল একাদশের হয়ে খেলছেন অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটার তৌহিদ হৃদয়। এক ম্যাচে খেলে রানের দেখা পেয়েছেন তিনি।

দলের জয়ে খেলেছেন ৫২ রানের একটি কার্যকরী ইনিংস। আর তরুণ এই ব্যাটসম্যান আত্মবিশ্বাস বাড়াতে কঠিন বোলারের মুখোমুখি হতে চান।
বুধবার (১৪ অক্টোবর) মিরপুরে অনুশীলন শেষে এ কথা জানিয়েছেন হৃদয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তামিম একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ। তরুণ এই ব্যাটসম্যান মনে করেন, ভালো বোলারদের বিপক্ষে রান করলে আত্মবিশ্বাস বাড়বে বহুগুণে।

হৃদয় বলেন, ‘আসলে আমি যেখানেই খেলি না কেন নিজে থেকে চাই কঠিন বোলারদের মুখোমুখি হতে। সবসময় ভালো মানের বোলারকে মোকাবেলা করতে চাই, কারণ তাদের বিপক্ষে রান করলে অনেক আত্ববিশ্বাস পাওয়া যায়। আর যেহেতু এটা একটা ভালো একটা প্রতিযোগিতা, ভালো একটা লিগ চলতেছে, তো সবসময় ফোকাস করবো কিভাবে নিজেকে হাইলাইটস করা যায়। কিভাবে আরও ভালো কিছু করা যায়। ‘

দীর্ঘদিন পর মাঠে ফিরে পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে পেরে ভালো লেগেছে বলে জানান তিনি। প্রথম দিকে নার্ভাস থাকলেও সুযোগটা কাজে লাগাতে পেরে খুশি ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

হৃদয় আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেক সময় পর আমরা মাঠে ফিরেছি এবং এরকম একটা বড় টুর্নামেন্ট খেলতে পেরেছি। একটু নার্ভাস ছিলাম, যেহেতু অনেক দিন পর একটা ভালো সুযোগ এসেছে চেষ্টা করছি কীভাবে কাজে লাগানো যায় ম্যাচগুলোতে। যে প্ল্যান নিয়ে নেমেছি সেটা প্রয়োগ করতে পেরে ভালো লাগছে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

কঠিন বোলারদের মুখোমুখি হতে চাই: তৌহিদ হৃদয়

আপডেট সময় ০৮:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০