ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর সাত সকালে পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ইরানের শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণা ভুল, আমরা ভেনেজুয়েলা নই: আরাগচি সংস্কার না হলে চাঁদাবাজি বন্ধ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী স্পেনের জয় উদযাপন করলো ফিলিস্তিনিরা আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন দরকার: নাহিদ ইসলাম

নিজ বাসায় ছেলে ও স্ত্রীর হাতে খুন

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে নিজ বাসায় ছেলে ও স্ত্রীর হাতে লালমিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাজারীবাগের বসিলায় নিজ বাড়িতে হত্যার শিকার হন লালমিয়া।

নিহতের ছোট ভাই মহর আলী জানান, দক্ষিণ বসিলা ব্রিজের পাশে তিনতলা বাড়িতে লাল মিয়ার বসবাস করতেন। সাত-আট মাস আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী আরজুদা বেগমকে তালাক দেন লাল মিয়া। তালাকপ্রাপ্ত হলেও আরজুদা বাড়ির তৃতীয় তলায় ছেলেদের সঙ্গে বসবাস করতেন। প্রায়ই ছেলে ও স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগতো লাল মিয়ার। মঙ্গলবার দুপুরে ঝগড়ার এক পর্যায়ে তিন ছেলে মিলে বাবার ঘরে ঢুকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এরপর গলায় গামছা পেঁচিয়ে লালমিয়ার শ্বাসরোধ করা হয়।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসক লালমিয়াকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে, নিহতের ছেলে ও স্ত্রী পলাতক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান’:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিজ বাসায় ছেলে ও স্ত্রীর হাতে খুন

আপডেট সময় ০৯:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০