ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গেইলের রেকর্ড ভেঙে ডি ভিলিয়ার্সের ইতিহাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের গড়া একটি রেকর্ড ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৩তম আসরের ২৮তম ম্যাচে সোমবার সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে রীতিমতো ব্যাটিংয়ে ঝড় তোলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

এদিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৩ বলে পাঁচটি চার ও ছয়টি দৃষ্টি নন্দন ছক্কায় ৭৩ রানের হার না মানা ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। তার ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ গড়ে বেঙ্গালুরু।

জবাবে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরুর নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১২/৯ রান তুলতে সক্ষম হয় দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স।

৮২ রানের বিশাল জয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন বেঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে গেইলকে ছাড়িয়ে যান তিনি।

আইপিএলের ১৩ আসরের ইতিহাসে এতদিন সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার জয়ের মালিক ছিলেন ক্রিস গেইল। সোমবার তাকে ছাড়িয়ে যান বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার ডি ভিলিয়াস। তিনি এ নিয়ে ২২তম ম্যাচ সেরার পুরস্কার জিতলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গেইলের রেকর্ড ভেঙে ডি ভিলিয়ার্সের ইতিহাস

আপডেট সময় ০৮:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০