ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

বিএনপি নেতা রিজভী হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শায়রুল কবরি খান আকাশ নিউজকে বলেন, রুহুল কবির রিজভীর হার্ট অ্যাটাক হয়েছে। তিনি এখন ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবকে তার বিষয়ে জানানো হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তার সার্বক্ষণিক চিকিৎসার জন্য নিয়োজিত আছেন।

রুহুল কবির রিজভী দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর একটার দিকে তিনি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যান। সেখানে সোয়া ১টার দিকে তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ধানমন্ডি ল্যাব-এইড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে আছেন। তার অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপি নেতা রিজভী হাসপাতালে

আপডেট সময় ০৪:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০