ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কাকে সান্ত্বনাও পেতে দিলেন না কোহলি

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের সফর শেষ হওয়ায় সবচেয়ে বেশি স্বস্তি পেল কারা? ভাবছেন, এত লম্বা সফরে ক্লান্ত ভারত দল? ভুল ভাবছেন, সবচেয়ে স্বস্তি পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কাঁহাতক আর হার সহ্য করা যায়! টেস্টের ধবল ধোলাই সংক্রমিত হয়েছিল ওয়ানডেতে। সে হারের মহামারিটা টি-টোয়েন্টিতেও থামাতে পারেনি শ্রীলঙ্কা। একমাত্র টি-টোয়েন্টিটাও ৭ উইকেটে জিতে নিয়েছে ভারত।

এ জয় দিয়েই পরিপূর্ণ এক সফর কাটিয়ে গেল ভারত। ৯-০ ব্যবধানে জেতা এক সফরকে পরিপূর্ণ না বলে উপায় আছে! তিন টেস্টের পর পাঁচটি ওয়ানডের জয়েও সন্তুষ্ট হয়নি বিরাট কোহলির দল। আজ কলম্বোতে ৪ বল বাকি রেখে বেশ আয়েশ করেই শ্রীলঙ্কা সফর শেষ করেছে ভারত। আর দলের জয় নিশ্চিত করেছেন কোহলি নিজেই।

১৭০ রান তাড়া করতে নেমে ৪২ রানে দুই উইকেট হারিয়েছিল সফরকারীরা। তবু ভারতীয় ড্রেসিংরুমে কোনো দুশ্চিন্তা ছড়ায়নি। কোহলি আছেন না! কবজির মোচরে অবিশ্বাস্য সব শট খেলে চাপ-টাপ সব আছড়ে ফেলেছেন মাঠে, মাঠের বাইরে। অন্যপ্রান্তে মনীশ পাণ্ডেও (৩৬ বলে ৫১*) দিলেন সর্বোচ্চ সহযোগিতা। তাতেই ম্যাচটা অনায়াসে বের করে নিলেন অধিনায়ক। জয় থেকে ১০ রান দূরে থাকা অবস্থায় আউট হয়েছেন ৮২ রানে। ৫৪ বলের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা। এই ইনিংসেই টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে এক হাজার রান পূর্ণ হয়েছে কোহলির। গড়? সেটা রীতিমতো ‘ব্র্যাডম্যানীয়’-৮৪.৬৬!

কোহলির এমন ইনিংসের আগে দিনের শুরুটা ভালোই ছিল শ্রীলঙ্কার। পাওয়ার প্লেতেই ৬০ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল স্বাগতিক দল। কিন্তু দিলশান মুনাবিরার (২৯ বলে ৫৩) সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে পারেননি আর কেউ। ফলে অমন ভালো শুরু আর উদানার শেষের ঝড় (১০ বলে ১৯) রানও ১৭০ রানের বেশি এনে দিতে পারেনি শ্রীলঙ্কাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলঙ্কাকে সান্ত্বনাও পেতে দিলেন না কোহলি

আপডেট সময় ১২:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭