ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালো বেতনে কাজের প্রলোভনে গৃহকর্মীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:  

ভালো বেতনে কাজের প্রলোভন দেখিয়ে এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে সেলিম (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটকের বিষয়টি জানান র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন।

ঘটনার বিবরণে র‌্যাব জানায়, আনুমানিক দুই মাস আগে আটক সেলিম ভিকটিমকে বাসাবাড়িতে কাজ করবে কিনা জিজ্ঞাসা করে। ভিকটিম রাজি হলে তাকে ভালো ভালো বাসা ও ভালো বেতনে কাজের ব্যবস্থা করে দেবে।

এর দু’দিন পর ভালো একটা কাজের ব্যবস্থা হয়েছে বলে ভিকটিমকে শ্যামলীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন এবং কৌশলে তার মোবাইলে ভিডিও ধারণ করেন সেলিম। পরবর্তীকালে সেই ভিডিও দিয়ে নানাভাবে ব্ল্যাকমেলিং করতে থাকেন।

এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক সেলিমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভালো বেতনে কাজের প্রলোভনে গৃহকর্মীকে ধর্ষণ

আপডেট সময় ১১:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০