ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

কানাডায় প্রবাসী নজরুল ইসলাম খান লিটনের কৃষিতে সাফল্য

আকাশ জাতীয় ডেস্ক: 

‘সবুজ খেয়ে বাঁচি, সবুজ নিয়ে থাকি’– এই স্লোগান নিয়ে কানাডার টরন্টোর স্কারবোরোর প্রবাসী বাঙালি নজরুল ইসলাম খান লিটন তার সহধর্মিণী জিনাত জাহানকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন এক বিশাল বাগান।

করোনার এই সময়ে মানুষ যখন বিচলিত, চারদিকে শুধু করোনা আর মৃত্যুর সংবাদ ঠিক সেই সময়ে পরিবারের সবাইকে নিয়ে মনোযোগ দিয়েছেন তার বাগানের প্রতি।

ছায়া সুনিবিড় আঁকাবাঁকা পথ বেয়ে স্রোতস্বিনী নদী, নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া গ্রাম্য মেঠোপথ আর প্রকৃতির অপার লীলাভূমি-ছোটবেলার সেই শৈশব কৈশোরের স্মৃতি ভুলতে পারেনি লিটন।

ছোটবেলার সেই মেঠোপথ আর শস্য ক্ষেতের পটভূমি হৃদয়ে ধারণ করে প্রবাস জীবনে গত পাঁচ বছর ধরে নিজ বাড়ির আঙিনায় শস্য উৎপাদন করে যাচ্ছেন লিটন।

করোনার কারণে বাড়িতে থাকার ফলে এ বছর তার বাগানের ফলন হয়েছে সবচেয়ে বেশি। বাগানে এ বছর উৎপাদন করেছেন, বাংলাদেশি লাউ, চিচিঙ্গা, সিম, নাগা মরিচ, লালশাক, ডাঁটা শাক, পাট শাক, পুঁইশাক, টমেটো, বেগুন, জুকিনি ও ঢেঁড়স।

তিনি বলেন, আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি– মাটি আর সবুজই আমাদের শেষ ভরসাস্থল। এই মাটিতেই সবুজ ফসল খেয়ে বাঁচি, সবুজ নিয়ে থাকি।

উল্লেখ্য, বর্তমানে ব্যক্তিজীবনে নজরুল ইসলাম খান লিটন কানাডার টরন্টোতে একজন সফল ব্যবসায়ী। দুই সন্তানের জনক লিটন এমকম ব্যবস্থাপনা এবং সিএ আর্টিকেলশিপসহ কানাডার মন্টিয়ল ভেনির কলেজ থেকে কম্পিউটারাইজড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওপরে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডায় প্রবাসী নজরুল ইসলাম খান লিটনের কৃষিতে সাফল্য

আপডেট সময় ০৬:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০