ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে জঙ্গি আস্তানায় উদ্ধার তৎপরতা চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানী মিরপুরের মাজার রোডে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা চলছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ওই জঙ্গি আস্তানায় উদ্ধার অভিযান শুরু হয়।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ‘জঙ্গি আস্তানার’ ছয় তলা ভবনটির পাঁচ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পঞ্চম তলায় আগুন ধরে যায়। এরপর সেখানে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পঞ্চম তলার ওই ফ্ল্যাটের জানালার গ্রিল ও বারান্দার দেয়ালধসে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।

ভবনটির পাঁচ তলায় অবস্থান নেয়া ‘জঙ্গি আবদুল্লাহ’ ও তার সহযোগীসহ পরিবারের সদস্যরা মঙ্গলবার বিকালে আত্মসমর্পণের সময় চায় বলে জানায় র‌্যাব। পরে সেটি রাত সাড়ে ৮টা পর্যন্ত বর্ধিত করা হয়। এরই মধ্যে ওই ভবনের পাঁচ তলায় জঙ্গিদের ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।এতে ওই ফ্ল্যাটে আগুনের কুণ্ডলি দেখা যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, আত্মসমর্পণের জন্য সময়ক্ষেপণ করে ‘জঙ্গিরা’ আত্মঘাতী হয়েছে।

এর আগে দুপুরে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ওই বাড়িতে জঙ্গি আবদুল্লাহ অবস্থান করছে। আবদুল্লার দুই সহযোগী, দুই স্ত্রী এবং দুই সন্তান ওমর (১০) ও ওসামা (আড়াই বছর) সেখানে রয়েছে।

তখন র‌্যাব আরও জানায়, আস্তানায় পিস্তল, বিপুল পরিমাণ বিস্ফোরক, এসিড এবং আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) রয়েছে। ব্যবসার আড়ালে আবদুল্লাহ ওই বাড়িতে বোমা তৈরির কাঁচামাল মজুদ করেছে।

এদিকে রাতে বিস্ফোরণের পর র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ভেতরে যারা ছিল তারাই বিস্ফোরণ ঘটিয়েছে। তিনটি বড় বড় বিস্ফোরণ ঘটিয়েছে, এর পরিপ্রেক্ষিতে আরও কিছু বিস্ফোরণ ঘটেছে।

তিনি বলেন, জঙ্গিদের আত্মসমর্পণে বাধ্য করানো আমাদের অগ্রাধিকার ছিল। বিভিন্নভাবে চেষ্টাও করেছিলাম। একটা পর্যায় আমাদের বলেছিল, রাত ৮টা-সাড়ে ৮টার মধ্যে হবে। পরবর্তী সময় আবার যখন যোগাযোগ করি, আরও ৩০ মিনিট চেয়েছিল।

মুফতি মাহমুদ খান জানান, বিস্ফোরণের ঘটনায় র‌্যাবের চার সদস্য স্প্লিন্টার বিদ্ধ হয়েছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।

আগুন নিয়ন্ত্রণে এলে বোমা নিষ্ক্রিয়কারী দল ভবনে ঢোকে। তারা টর্চলাইটের আলো জ্বালিয়ে সেখানে তল্লাশি চালায়। অবশ্য সকালে দিনের আলোতে তল্লাশি এবং উদ্ধার তৎপরতা চালানোর কথা বলে র‌্যাব।

প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। আটককৃত দুই সহোদর হল মাসুদ ও খোকন। তবে ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত থেকে মিরপুরের দারুস সালামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে জঙ্গি আস্তানায় উদ্ধার তৎপরতা চলছে

আপডেট সময় ১২:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭