ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অক্সিজেনের অভাবে আবারও শিশুদের মৃত্যুমিছিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কয়েক সপ্তাহ আগে ভারতের উত্তরপ্রদেশে গোরক্ষপুরের বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে ৬০ শিশুর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারও ৪৯টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

এবার দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের ফারুখবাদের রাম মনোহর লেহিয়া হাসপাতালে অক্সিজেনের অভাবে নিষ্পাপ এসব শিশুদের মৃত্যুবরণ করতে হয়েছে। গত মাসের ২১ তারিখ থেকে ২০ আগস্ট এই এক মাসের মধ্যে বিভিন্ন সময়ে অক্সিজেনের অভাবে ৪৯ শিশুদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৃত শিশুদের পরিবারের অভিযোগ, শিশুরা গুরুতর অসুস্থ থাকার পরও তাদের জন্য উপযুক্ত অক্সিজেনের ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এই অভিযোগের ভিত্তিতে রোববার রাতে হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা উমাকান্ত পান্ডে ও চিফ মেডিকেল সুপার বি পি পুষ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ফারুখাবাদের জেলা প্রশাসক রবীন্দ্র কুমার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে। মৃত শিশুদের মধ্যে ১৯টি শিশু মৃত হিসেবেই জন্ম নিয়েছিল বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় হাসপাতালের প্রধান কর্মকর্তা উমা কান্তি পাণ্ডে, সুপারিনটেন্ডেন্ট অখিলেশ আগারওয়াল ও ডাক্তার কৈলাশ কুমারকে প্রত্যাহার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অক্সিজেনের অভাবে আবারও শিশুদের মৃত্যুমিছিল

আপডেট সময় ০১:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭