ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ট্রাকে রাখা বাঁশ বুকে বিঁধে পুলিশ কর্মকর্তার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

সাতক্ষীরার আশাশুনিতে সড়কের পাশে রাখা বাঁশবোঝাই ট্রাকের বাঁশ বুকে বিঁধে শাহজামাল নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নাজমুছ সাদাত নামে এক কনস্টেবল। তার অবস্থাও গুরুতর।

এএসআই শাহজামাল যশোর জেলার শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের সুলতান আহম্মেদ আলীর ছেলে। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি আশাশুনিতে যোগদান করেন।

জানা গেছে, আশাশুনি থানার এএসআই মো. শাহজামাল ও কনস্টেবল নাজমুছ ছাদাত বুধহাটা বাজার ও আশপাশ এলাকায় বাইকে করে রাতে টহল দিচ্ছিলেন। ভোর অনুমানিক পৌনে পাঁচটার দিকে চাঁপড়া ব্রিজের উত্তর পাশে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা বাঁশবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২৪-২২৪৪) পেছনে ধাক্কা খান তারা। এ সময় বাঁশের আগা বুকের ডান পাশে ঢুকে যায় শাহজামালের। আহত হন তার সঙ্গে থাকা কনস্টেবল নাজমুছ সাদাতও। তাদের উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সকাল সোয়া সাতটার দিকে শাহজামালকে মৃত ঘোষণা করেন। শাহজামালের সঙ্গে থাকা নাজমুছ ছাদাত বাম হাতে আঘাত পাওয়ায় তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ট্রাকের চালক থানা হেফাজতে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ট্রাকে রাখা বাঁশ বুকে বিঁধে পুলিশ কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০৫:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০