ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা

অপরাধী কোন দল করে তা দেখি না: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী কোন দল করে তা দেখি না। অপরাধী আমাদের চোখে অপরাধীই। সে কোন দল করে সেটা দেখি না।

বুধবার একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে এসব কথা বলেন তিনি। দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়ে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ইউএনওর ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। কেউ বলছে চুরি, শুধু চুরি না। এখানে আর কী আছে তাও দেখা হচ্ছে।

সংসদ নেতা বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলা অবশ্যই গর্হিত কাজ। অপরাধী যে দলেরই হোক ছাড় পাবে না। অপরাধীর বিষয়ে ব্যবস্থা নিচ্ছি কিনা সেটাই বড় কথা। আমরা সব ক্ষেত্রেই ব্যবস্থা নিয়ে যাচ্ছি। যে দেশে অন্যায়ই ছিলো নিয়ম, সেই দেশকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সহজ কাজ নয়। আস্তে আস্তে সেই পরিস্থিতি দূর করার চেষ্টা করছে সরকার।

বঙ্গবন্ধুকন্যা বলেন, মাঠ প্রশাসনে যারা কাজ করছেন, তাদের ওপর এ আঘাত সহ্য করার মতো না। তদন্তে কোনো ঘাটতি হবে না। অপরাধীর অবশ্যই বিচার হবে। কারা এ ঘটনায় মদদ দিয়েছে তাও খুঁজে বের করা হবে। সংসদ সদস্যরা যাতে অপরাধীদের রক্ষার চেষ্টা না করেন।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থা সক্রিয় রয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব কাজ করে যাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন

অপরাধী কোন দল করে তা দেখি না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০