ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘দুই আর দুই পাঁচ’ বলছেন শাহেদ; তারপরও আট দিনের রিমান্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

১১ কোটি টাকা অর্থপাচার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

অপরদিকে, তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে আসামিপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জামিন শুনানিতে শাহেদের আইনজীবী আদালতকে বলেন, ‘ইয়োর অনার আমি তাকে (শাহেদকে) জিজ্ঞেস করলাম দুই আর দুই কত হয়? সে বললো পাঁচ! তার মানে এতদিন যাবৎ রিমান্ডে থাকতে থাকতে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে মাই লর্ড, সে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে!’ এ কথা বলার পরই শাহেদ তার আইনজীবীর দিকে তাকিয়ে একটু অস্বাভাবিক আচরণ করে। ঠোঁট বাকিয়ে, দু’হাত জোড় করে ক্ষমা চায়!

শুনানি শেষে আদালত শাহেদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

কুয়েতে নতুন যৌথ কমান্ড কেন্দ্র গড়ার অনুমোদন জিসিসির

‘দুই আর দুই পাঁচ’ বলছেন শাহেদ; তারপরও আট দিনের রিমান্ড

আপডেট সময় ১১:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০