ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

অনুমোদন ছাড়াই ভ্যাকসিন প্রদান, বরিশালে ৫ প্রতারকের কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করায় ৫ প্রতারককে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি কিছু ভ্যাকসিনও উদ্ধার করা হয়েছে প্রতারকদের অফিস থেকে।

সোমবার দুপুরে নগরীর শের-ই বাংলা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মূলহোতা আল-আমিন বাপ্পি, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।

বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনকারী এসআই মহিউদ্দিন জানান, ভুয়া ডাক্তার ও নার্স পরিচয়ে বরিশালের বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাসায় গিয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হলে এই ৫ প্রতারককে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মূলহোতা আল আমিন বাপ্পীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এই ৫ প্রতারক এখন পর্যন্ত ৬০০ ব্যক্তির শরীরে ভ্যাকসিন প্রদান করেছেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

অনুমোদন ছাড়াই ভ্যাকসিন প্রদান, বরিশালে ৫ প্রতারকের কারাদণ্ড

আপডেট সময় ০৬:১২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০