ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুনিরাও রাজনীতিতে প্রবেশ করছে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ভালো আর মন্দের পার্থক্য করা হচ্ছে না। খুনিরাও রাজনীতিতে প্রবেশ করছে। রোববার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ বর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা রাজাকার ও খুনিদের বর্জন করতে পারবে না, তাদের রাজনীতির লাইসেন্স বাতিল করা উচিত। মহান সংসদে বিভিন্ন সময়ে গণতন্ত্র নিয়ে কথা হয়। তবে ৭১’ ও ৭৫’ এর খুনি ও রাজাকারদের নিয়ে কোনো কথা হয় না। এটা গণতন্ত্রের জন্য অত্যান্ত দুঃখজনক।

তিনি আরো বলেন, পাশে রাজাকার, ২১ আগস্টের খুনি ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের সঠিক পথ খোঁজা যায় না। বেগম খালেদা জিয়া রাজাকার ও খুনিদের সঙ্গে নিয়ে রাজনীতি করে। তাই তার রাজনীতির লাইসেন্স বাতিল করা প্রয়োজন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার মাফ চাওয়ার কোনো জায়গা নেই। তিনি বিচারের সম্মুখীন হবেন। বেগম খালেদা জিয়ার মুখে নির্বাচনের কোনো ফতুয়া আমরা শুনতে চাই না। তিনি রাজাকার ও খুনিদের বর্জন করবেন কিনা সেটা জানতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুনিরাও রাজনীতিতে প্রবেশ করছে: ইনু

আপডেট সময় ০৪:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭