ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেজবানি ভোজে তামিমের আতিথ্যে ক্রিকেটাররা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন চট্টগ্রামে অবস্থান করছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের আতিথেয়তা দিলেন তামিম ইকবালের পরিবার।

ঈদের দিন রাতে মেজবানি ভোজের মধ্য দিয়ে সব ক্রিকেটারসহ কোচিং স্টাফদের আতিথ্য দিলেন খান পরিবার।

ঈদের দিন সন্ধ্যায় প্রথম ধাপে ক্রিকেটার তামিমের কাজীর দেউড়ির বাসায় যান ছয় ক্রিকেটার। তারা হলেন নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মুমিনুল হক। এ সময় তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও।

এরপর ঢাকায় ঈদ পালন করা বাকি আট ক্রিকেটার চট্টগ্রামে পৌঁছান রাত ৯.৩০টায়। তারা হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলামসহ। টিম হোটেলে ব্যাগ রেখে ১০টার দিকে তারাও ছুটে যান তামিমের বাসায়।

ক্রিকেটারদের তামিম এবং তার চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান তাদের অভ্যর্থনা জানান। সতীর্থদের মেহমানদারি করেন তামিম। খাওয়া-দাওয়ার পর বেশ আড্ডা হয়। সবাই মিলে সময়টা দারুণভাবে উপভোগ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়ল, বিপাকে দেশের বিমান সংস্থাগুলো

মেজবানি ভোজে তামিমের আতিথ্যে ক্রিকেটাররা

আপডেট সময় ০১:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০১৭