ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঈদ আনন্দমেলায় গাইবেন বন্যা

অাকাশ বিনোদন ডেস্ক:

এবারের ঈদ আনন্দমেলায় গাইবেন উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এই অনুষ্ঠানে বন্যার কণ্ঠে থাকছে পুরনো দিনের একটি বিশেষ আধুনিক বাংলা গান। অনুষ্ঠান আয়োজক পক্ষ থেকে এমন একটি গানের জন্য আহ্বান জানানো হয়েছে বলে বন্যা জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় তিনি আঞ্জুমান আর বেগমের গাওয়া ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ শীর্ষক গানটি গাইবেন। অনুষ্ঠানটি বিটিভিতে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে।
এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘কয়েক বছর ধরে চ্যানেলের ঈদ অনুষ্ঠানগুলোতে খুব বেশি আসছি না। সেই ধারাবাহিকতায় এবারও বেশকিছু টিভি চ্যানেলের প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। এখনো যথারীতি প্রস্তাব আসছে। কিছু প্রস্তাব একেবারে যেন নাছোরবান্দা হয়ে আসছে। তবে খুব সম্ভবত ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইয়ে থাকতে পারি। তাও নিশ্চিত করে বলতে পারছি না। তবে বিটিভির ঈদ আনন্দমেলায় আমার কণ্ঠে আধুনিক গানটি শোনার জন্য শ্রোতাদের আহ্বান করছি। আশা করছি, অনুষ্ঠানটি সবাইকে অভিভূত করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ আনন্দমেলায় গাইবেন বন্যা

আপডেট সময় ১০:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭