ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের একটা মানুষও গৃহহারা থাকবে না: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই দেশের একটা মানুষও গৃহহারা থাকবে না। দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ, একদিন বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যুক্ত হবে। শনিবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হবে বাংলাদেশ। বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে উন্নত ও সমৃদ্ধ দেশ। এছাড়া বন্যা হয়েছে, আমরা তা মোকাবিলা করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে সরকারপ্রধান দেশের যুবসমাজ যেন জঙ্গিবাদ, সন্ত্রাস আর মাদকাসক্তিতে জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

এ বিষয়ে তিনি বলেন, মসজিদের ইমামসহ অন্য সব ধর্মগুরু যারা আছেন, তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই লক্ষ রাখবেন যেন আমাদের যুবসমাজ বিপথে না যায়, মাদকাসক্তি বা জঙ্গিবাদে জড়িত না হয়।

শুভেচ্ছা বিনিময়কালে ছোটবোন শেখ রেহানাসহ পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের একটা মানুষও গৃহহারা থাকবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭