ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

করোনা মোকাবেলায় আমরা সফল: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ সফল বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, এজন্য বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান যখন সমালোচিত হচ্ছেন তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসিত হচ্ছেন।

সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মিডিয়া ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপ-আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতও হিমশিম খাচ্ছে। ভারতে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১.৩১ শতাংশ। দিনে দিনে আক্রান্তের হারও কমে যাচ্ছে। কোরবানি ঈদে আক্রান্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলে নেয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের রয়েছে।’

করোনার টিকা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশই করোনার ভ্যাকসিন আবিষ্কারের পথে রয়েছে। কোনো কোনো দেশ তৃতীয় পর্যায়ের পরীক্ষার মধ্যেই আছে। ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ যেন আগে পায় সে ব্যাপারে সরকার তৎপর।’

স্বাস্থ্যকর্মীদের হোটেলে রাখা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনা চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের অনেক দিন হোটেলে রেখেছিলাম। এখন যেসব স্বাস্থ্যকর্মী নিয়োজিত আছেন তাদের আর হোটেলে রাখা সম্ভব নয়। এর পরিবর্তে স্বাস্থ্যকর্মীদের বিশেষ ভাতা দেয়া হবে।’

এর আগে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীতে সাত লাখ মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা করোনার সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করেছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অন্য দেশের তুলনায় আমাদের দেশে করোনাভাইরাসে মৃত্যুর হার অনেক কম। একটি মানুষের মৃত্যুও আমাদের কাম্য নয়। করোনাভাইরাসের পাশাপাশি দেশে বন্যার হানা। এখন পর্যন্ত একজন মানুষও না খেয়ে মারা যাননি। বর্তমান সরকার দুর্গতদের পাশে আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনা মোকাবেলায় আমরা সফল: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০